সকল মেনু

রাজধানীর রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

হটনিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল পৌনে ১০টায় এ আগুন লাগে।

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯ টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ ও এর আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top