সকল মেনু

চাকরি হারালেন ঢাবির ৫ শিক্ষক

হটনিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষা ছুটি শেষ করার পরও কাজে যোগদান না করা এবং নিজ আবেদনের প্রেক্ষিতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আকতার ও মো. মহসীন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top