
হটনিউজ ডেস্ক:
শীতে ঘন কুয়াশায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট ওঠা নামা বন্ধ ছিল। পরে আজ সকাল ১০টায় অভ্যন্তরীণ আকাশপথে বিমান উড়া শুরু হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এই কর্মকর্তা জানান, দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। আজ সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ছিল। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজ ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করে। দৃষ্টিসীমা ঠিক হলে সকাল ১০টা থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।