সকল মেনু

ইরানে হামলা চালালে ইসরায়েলে হামলা করবে হিজবুল্লাহ

হটনিউজ ডেস্ক:

ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে ইসরায়েলে হামলা করবে হিজবুল্লাহ। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জেরুজালেম পোস্ট।

মঙ্গলবার দিবাগত রাতে আইআরজিসি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা করে। এরপর আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র থেকে আলাদা করে দেখা হবে না জায়নবাদী ইসরায়েলকে। আমরা প্রচণ্ড শয়তান, রক্তপিপাসু ও অহংকারী মার্কিন শাসকদের সতর্ক করে দিচ্ছি। যদি ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে আরও বেদনাময় ও কঠোর জবাব দেয়া হবে।
এদিকে আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কতা দিয়ে বলেছে, যদি ইরানের মাটিকে টার্গেট করা হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের হাইফাতে হামলা চালাবে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top