
হটনিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে সদর উপজেলায় চাকা বাস্ট হয়ে ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি আজিজুর রহমান জানান, ভোর ৬টার দিকে শ্রমিকবাহী একটি ট্রাক শহর থেকে চন্দ্রগঞ্জ এলাকায় যাচ্ছিল। পথে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় চাকা বাস্ট হয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৬ জন।
আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অন্যরা সেখানেই চিকিৎসাধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।