
হটনিউজ ডেস্ক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামীকাল রবিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ
কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, রাজধানী ঢাকায় থানায় থানায় এবং সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।