
হটনিউজ ডেস্ক:
দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রেখেছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১০দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। এ কারণে সে সময় টানা ১০দিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
সম্প্রতি পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও পুজোর আগে ভারতের অভ্যন্তরে আটকে থাকা আমদানিকৃত সকল পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম খোলা রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।