সকল মেনু

জন্মদিনে ঘনিষ্ঠ মিথিলা-সৃজিত, বিয়ের গুঞ্জন

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশের কণ্ঠশিল্পী ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ও পশ্চিমবঙ্গের মোস্ট এলিজেবল ব্যাচেলর সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে গুঞ্জনের শেষ নেই। দু’জনকে মাঝেমধ্যেই দেখা যায় নানা জায়গায়। ফলে ডালপালা মেলে গুঞ্জন।

এবার সৃজিতের জন্মদিনে মিথিলাকে কেক কাটতে দেখা গেছে। গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে উপস্থিত ছিলেন মিথিলা।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘এইসময়’ বুধবার এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। এর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জয়া আহসান ও রাজনন্দিনীর নাম রয়েছে।

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সখ্যতা তৈরি হয় সৃজিতের। এরপর মিথিলাকে নিয়ে ঘোরাঘুরি ও পার্টিতে অংশ নিতে দেখা যায়।

সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিতির ফলে তাদের বিয়ে নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। এইসময় বলছে, মিথিলা ও সৃজিত এখন আর সিঙ্গেল নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top