সকল মেনু

কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাবের অভিযান, সভাপতি ফিরোজ আটক

হটনিউজ ডেস্ক:

রাজধানীতে ক্যাসিনো ও ক্লাবকেন্দ্রিক অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এবার ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

এসময় জিজ্ঞাসাবাদের জন্য কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে হেফাজতে নিয়েছে র‌্যাব।
শুক্রবার শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

জানা গেছে, পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

র‌্যাব সূত্র জানায়, কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগ রয়েছে। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top