
হটনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বাহামার ক্যারিবিয়ান দীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। এর আঘাতে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, ধীর ধীরে শক্তিশালী হওয়া ক্যাটাগরি-৫ এর ডোরিয়ান ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২৮৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এটি এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার আটলান্টিক হ্যারিকেন। এর কারণে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঘূর্ণিঝড়টি সাম্প্রতিক সময়ের মধ্যে এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
গ্র্যান্ড বাহামার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। হ্যারিকেনটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটি পূর্ব আমেরিকার সমুদ্র তীরবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে।
এদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ এবং সাউথ ক্যারোলিনা রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মিলেনি।
এনএইচসি জানিয়েছ, গ্রিনিচ মান সময় ৩টা ৩০-এ গ্র্যান্ড বাহামার পূর্ব প্রান্তে অবস্থান করছিল ডোরিয়ান। এর আগে এটি পূর্ব দিকে আবাকো দ্বীপপূঞ্জে আছড়ে পড়ে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ঘূর্ণিঝড়টির আঘাতে দীপপুঞ্জের বিভিন্ন এলাকার ঘরবাড়ির চাল উড়ে গেছে। অনেক বাড়িঘরে পানি উঠেছে। জঞ্জালসহ পানিতে ভাসছে নৌকা।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।