সকল মেনু

ধামরাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ১

হটনিউজ ডেস্ক:

ধামরাইয়ের চৌহাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। একই দিন তার বিরুদ্ধে থানায় বাদী হয়ে মামলা করে কিশোরীর বাবা।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো জমির খান (৪০)। সে ধামরাইয়ের ধলুট গ্রামে মৃত মোবারক খানের ছেলে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো জুয়েল হোসেন বলেন, নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে দিকে বাড়ির বাইরে রাস্তায় বের হয় ঐ কিশোরী। তাকে ফুসলিয়ে হাত ধরে পাশের লেবু বাগানের ভেতর টেনে নিয়ে যায় মো জমির খান। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবন্ধী মেয়ে বাড়িতে ফিরে এসে মায়ের কাছে সবকিছু খুলে বলে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top