
হটনিউজ ডেস্ক:
রাস্তার একটি কুকুরকে ধর্ষণের অভিযোগে বিকৃতকাম এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের খারাগরে। নবী মুম্বাই ও পনভেল থানার পুলিশে যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETA) ইন্ডিয়ার সহযোগিতায় বিজয় রাঙ্গারে নামে এক পশুপ্রেমী ধর্ষণের অভিযোগ জানিয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। এরপরই পুলিশ এই পদক্ষেপ নেয়।
পেটা’র দাবি, অভিযুক্ত রিপিট অফেন্ডার। অতীতেও তার বিরুদ্ধে একাধিকবার পথকুকুরদের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (মানুষের দ্বারা পশুধর্ষণ) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। পেটার অভিমত, আদালত এই ব্যক্তিকে সাজা না দিয়ে ছেড়ে দিলে আগামী দিনে সে একইভাবে মেয়েদেরও ধর্ষণ করতে পারে।
সূত্র: পেটাইন্ডিয়া, এই সময়
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।