সকল মেনু

দ্বিতীয় দফা বাড়লো স্বর্ণের দাম

হটনিউজ ডেস্ক:

দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়লো স্বর্ণের দাম। এছাড়া দীর্ঘদিন পর বাড়ানো হয়েছে রুপার দামও। আজ বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা। আর রুপার দাম ভরিতে বেড়েছে ২৩৩ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম।

আগামীকাল বৃহস্পতিবার (০৮ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। এর আগে গত সোমবার (০৫ আগস্ট) স্বর্ণের দাম বাড়ায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়।

বর্তমানে বাজারে প্রতি ভরির দাম রয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ টাকা। বর্তমানে এই মানের স্বর্ণের দাম রয়েছে ৪৭ হাজার ১৮১ টাকা।

এছাড়া এদিকে দীর্ঘদিন পর বেড়েছে রুপার দাম। এই ধাতুতে ভরি প্রতি বাড়ানো হয়েছে ২৩৩ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top