সকল মেনু

ডেঙ্গুতে প্রাণ হারালো স্কুলছাত্র রাইয়ান

হটনিউজ ডেস্ক:
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রাইয়ান সরকার।

শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

রাইয়ান মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তার স্বজনরা।

রাইয়ানের এক আত্মীয় বলেন, ৩১ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় রায়হানকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে।

ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার দুপুর দেড়টায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top