
হটনিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে বাসচাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক মো. আবদুল জব্বার (৪৭), মো. আবদুল আলী ফকির (৫৫) ও মো. আবদুস সামাদ বাবু (৪০)। তারা সবাই উপজেলার গোপাল কৃষ্ণপুর ধাইরা এলাকার বাসিন্দা ছিলেন।
ধামরাই থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা জানান, মানিকগঞ্জ থেকে যাত্রীসেবা বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ভ্যানকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।