সকল মেনু

পরিবার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী গেলেন মালয়েশিয়া

হটনিউজ ডেস্ক:

ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিও সরকার বাতিল করেছে। অথচ দেশে নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানা গেছে, তিনি বর্তমানে সপরিবারে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গত রাতে জানান, ‘আমি জানি তিনি এলাকায় আছেন। তবে এ মুহূর্তে তিনি কোথায় আছেন তা আমার জানা নেই।’ এদিকে মানিকগঞ্জ প্রতিনিধি কাবুল খান জানান, স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি মানিকগঞ্জে নেই।
মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া গেছেন। সাত দিন পর তার দেশে ফেরার কথা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top