
হটনিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একে একে সাঝঘরে ফিরছেন ভারতীয় ব্যাটসম্যানরা। শুরুতেই রোহিত (১), রাহুল (১), অধিনায়ক বিরাট কোহলি (১) এবং কার্তিক (৬), ঋষভ পন্ত (৩২)-এর উইকেট হারায় ভারত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে ৭৩/৫ রান করেছে ভারত। ২০ বলে ১১ রানে হার্দিক পান্ডে এবং ৫ বলে ১ রান করে ব্যাট করছেন ধোনি। এখন তারা কি পারবেন ভারতকে লক্ষ্যে পৌঁছে দিতে?
বৃষ্টিতে মঙ্গলবার খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৬.১ ওভারে ২১১ রান। এরপর ম্যাচ গড়ায় রির্জাভ ডেতে। আজ বুধবার আর মাত্র ১৮ রানই যোগ করতে পেরেছিলেন রস টেলররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড।
ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, এমএস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা।
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্তিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল সাঁতনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।