সকল মেনু

নলডাঙ্গায় আ.লীগ প্রার্থী আসাদ বিজয়ী

হটনিউজ ডেস্ক:

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

মোট ৫৩টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আসাদ পেয়েছেন ২৩ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র ও দলের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১৩হজার ৮৩৮ ভোট।

এছাড়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯ হাজার ৮৭২ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকের প্রার্থী আবদুল আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের শিরিন আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৪৮ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top