সকল মেনু

জামালগঞ্জে আ.লীগ প্রার্থী আজাদ বিজয়ী

হটনিউজ ডেস্ক:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে সুনামগঞ্জের স্থগিত হওয়া জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রাথী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬শত৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ভোটের মধ্যে, ইউসুফ আল আজাদ (নৌকা) ৩১ হাজার ৮৫ ভোট ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম (মোটর সাইকেল) ২৮ হাজার ৪০০ ভোট পেয়েছেন।

উল্লেখ্য-১০ মার্চ সুনামগঞ্জের ১০ টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এনে জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।আটক করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top