সকল মেনু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে আগুন

হটনিউজ২৪ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রাজধানীর মিরপুরে অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকালে ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির স্টোর রুমে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটর অফিসে আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top