সকল মেনু

ঢাকেশ্বরী মন্দিরে ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায়

দুর্গাপূজার বিজয়া দশমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বন্ধুদের সঙ্গে ঢাকের তালে নাচার পাশাপাশি সিঁদুর খেলার আয়োজনেও অংশ নেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে দেবীকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মন্দিরে আসেন শাওন। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমার বন্ধুরা ঈদের দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।”

বিজয়া দশমী উপলক্ষে বুধবার বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা এবারের শারদীয় দুর্গোৎসবের। এ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top