সকল মেনু

নিউজিল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে দুই অধিনায়ক, টেস্ট দলে বুমরা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে, টেস্ট দলে ফিরেছেন পেসার জসপ্রীত বুমরা।

ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে শ্রেয়াস আইয়ার থাকবেন সহ-অধিনায়কের দায়িত্বে। শেষ দুই ম্যাচে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষান। টেস্ট সিরিজের আগে গিলের ওপর কাজের চাপ সামলাতে ওয়ানডে সিরিজে দুই অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

পুরো ওয়ানডে সিরিজেই থাকছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রথম তিন ওয়ানডের দলে জায়গা পেয়েছেন পেসার আকাশ দীপও, তবে তাঁর অন্তর্ভুক্তি টেস্ট দলে। শেষ দুই ওয়ানডের দলে নতুন মুখ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগরা।

ওয়ানডে সিরিজে জায়গা না পেলেও দুই ম্যাচের টেস্ট দলে রয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। টেস্ট স্কোয়াডে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রিশাভ পান্ত ও ধ্রুব জুরেলকে। তবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স থেকে ছাড়পত্র পাওয়ার ভিত্তিতে পান্তের খেলার বিষয়টি বিবেচনা করা হবে।

আগামী ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।

প্রথম তিন ওয়ানডের দল

শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, মোহাম্মদ সিং, আর্শদীপ সিং, ইশান কিষান, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

শেষ দুই ওয়ানডের দল

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষান (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, আকিব নবী, গুরনূর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগরা, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

ভারতের টেস্ট দল

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদূত পাডিক্কাল, রিশাভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, আনশুল কাম্বোজ, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নিতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top