সকল মেনু

মিরপুর বিআরটিএতে অভিযান, দুই দালালের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে এক মাস এবং অপরজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) বিআরটিএর মিরপুর-১৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের কার্যালয় প্রাঙ্গণ থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রবিউল হোসেন ও মো. পিন্টু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাঁদের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top