সকল মেনু

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ আ. লীগ নেতা মাশরাফি

অসুস্থতাজনিত কারণে বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরোর মা খাদিজা খাতুন (৬৩) মারা গেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খাদিজা খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর খবর পেয়ে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান মাশরাফি হিরো। পরে পুলিশি পাহারায় তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে পৈতৃক বাড়িতে খাদিজা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফনে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

দাফন শেষে মাশরাফি হিরোকে পুনরায় সিরাজগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। প্যারোলে মুক্তির নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের ২৩ মে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে পলাতক অবস্থায় মাশরাফি হিরোকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top