সকল মেনু

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার পেল ৪৮ লাখ টাকা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পরিবারপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) সহযোগিতায় এবং রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (রেডি) বাস্তবায়নে ‘কক্সবাজার জেলার বন্যার্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্প’-এর আওতায় এ অর্থ বিতরণ করা হয়।

পালংখালী ইউনিয়নে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, রেডির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, এনআরসির কোঅর্ডিনেটর গোলাম মেহেদী এবং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

এ সময় রেডির প্রকল্প সমন্বয়কারী মারিয়াম আক্তার শম্পা, প্রকল্প ফোকাল মোস্তাক আহমেদ, প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ও শফিক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগদ অর্থ সহায়তা পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের সময়ে পাওয়া এ সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top