পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী এই ধর্মঘট চলবে।
সংগঠনটির উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—
অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।
প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য পার্কিং সুবিধা নিশ্চিত করা।
হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা কার্যকর করা।
লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা।
২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সংগঠনটির দাবি, এসব দাবি বাস্তবায়ন হলে দেশের অ্যাম্বুলেন্স সেবা আরও কার্যকর ও নির্বিঘ্ন হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।