খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবকের নাম মো. ইমন হোসেন (২৫)।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. ইমন হোসেন ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত মো. ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।
তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।