নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রি হবে মোট ২৮ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকায়।
শুক্রবার (২৪ এপ্রিল) ফিফার পুনঃবিক্রয় (রিসেল) সাইটে এসব টিকিটের দাম ২৩ লাখ ডলারের নিচে নির্ধারণ করা হয়েছে।
টিকিটগুলোর আসন নির্দিষ্ট করে দেয়া আছে। মেটলাইফ স্টেডিয়ামের ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ পর্যন্ত, যা গোলপোস্টের পেছনের নিচের ডেকে অবস্থিত।
ফাইনালের জন্য সবচেয়ে কম দামের টিকিটটি রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলারে, ( যার বাংলাদেশি মূল্য প্রায় ১৩,৪০,০০০ থেকে ১৩,৪১,০০০ টাকার বেশি )যা আপার ডেকে ৩২৩ ব্লকের চারটি সারির চারটি আসনের জন্য প্রযোজ্য।
ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে মূল্যের ওপর সরাসরি নিয়ন্ত্রণ নেই। তবে প্রত্যেকটি লেনদেন থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকে ১৫ শতাংশ ফি দিতে হবে।
ফিফাকে ইমেইলে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।