সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।
নিহত বাংলাদেশি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে তার নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
‘ইউএই লেবার্স’ নামের একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য টার্গেট করা হয়। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে এবং বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটে।
সংগঠনটি আরও জানিয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। তবে ধ্বংসাবশেষের কারণে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা সংবাদপাঠক ও নাগরিকদের সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা উপস্থিত রয়েছেন।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।