দায়িত্ব গ্রহণের ২০ দিন পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অতিদরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হলে তিনি মঞ্চে না উঠে সরাসরি বস্তিবাসীদের মাঝে চলে যান। প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতিতে সেখানে থাকা মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
এ সময় ফাতেমা নামে এক বস্তিবাসী প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য তার মোবাইলে এখনও কোনো ম্যাসেজ আসেনি।
জবাবে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, “চিন্তা করবেন না, ধাপে ধাপে সবাই ফ্যামিলি কার্ড পাবেন।”
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় অতিদরিদ্র নারীদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা ও সুবিধা সহজে পেতে পারেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।