প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর -৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ দুটি আসনে নির্বাচনের লক্ষে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, শেরপুর-৩ আসনে পূণঃতফসিল এবং বগুড়া -৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পান, সেটিও বিবেচনা করা হচ্ছে। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।