সকল মেনু

‘আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলে বাধা দিয়েছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল’

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলে বাধা দিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

সম্প্রতি ঝিনাইদহে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। যে বক্তব্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, এই আওয়ামী লীগকে যখন ২৪ এর আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামায়াতে ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করা হয়। আওয়ামী লীগকে সারাজীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। তখন আমি দাঁড়িয়ে বলেছিলাম, যে পিটিশন নিয়ে এসেছেন আর যারা পিটিশন দিয়েছেন তাদের অধিকার নেই একটা আদর্শকে হত্যা করার।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগে যেমন খুনি আছে ঠিক তেমনি আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের সময় বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের। আমরা আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চাই না।

এ সময় তিনি একটি মহল একাত্তর না চব্বিশ এরকম একটি স্লোগান আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top