ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্বৃত্তদের তৎপরতায় রেললাইনের পাত তুলে নেওয়ার ঘটনায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১৫ ফুট রেললাইনের পাত তুলে ফেলেছিল। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।