সকল মেনু

এবার নাহিদ ইসলামকে নিয়ে এনসিপি নেত্রীর পোস্ট

তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে লড়াইয়ের ঘোষণার পর থেকেই আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জারার পর দলের আরও দুই নেত্রী সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রহস্যময় স্ট্যাটাস।

জানা গেছে, এরইমধ্যে জামায়াতে ইসলামীসহ ৮-দলীয় জোটের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আসন সমঝোতা বা জোটে যাওয়ার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন সদস্য।

তবে দলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু দিয়েছেন আবার ভিন্ন বার্তা। তিনি বিশ্বাস রেখেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মাহমুদা মিতু লিখেছেন, এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। উই বিলিভ (we believe) নাহিদ ইসলাম।

পরে ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, যারা জুলাইয়ে ছিল না, যারা দেশের জন্য জাতির জন্য কখনো নিজেকে রিস্কে ফেলেনি, যারা হাদি হত্যার বিচার চায় না, যারা আবরার হত্যায় মুখ বন্ধ করে রেখেছিল, যারা প্রহসনের ইলেকশন নিয়ে কথা বলেনি তাদের চেয়েও আমাদের সেইসব মানুষ অনেক গুরুত্বপূর্ণ যারা একজন ফলোয়ার নিয়েও দেশের জন্য ১৭ বছর ফাইট করছে। যারা সুশীল সুশীল কথা বলে সব দিক রাখে তারা লড়াই কি জানে? ব্যক্তির চেয়ে দল বড়। যারা জুলাইয়ে ছিল না, তারা নাহিদের গুরুত্ব কি বুঝবে?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top