মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন রাশেদ খাঁন। এ সময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. খালিদ হোসেন। বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্টও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিকেল ৩টা ৩০ মিনিটে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গেও প্রায় এক ঘণ্টার বৈঠক করেন গণঅধিকার পরিষদের প্রতিনিধিরা। সেখানে জাতিসংঘ আবাসিক কার্যালয়ের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।