অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো।
রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। উভয়পক্ষ বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, জনগণের সঙ্গে যোগাযোগ, বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেন।
সাক্ষাতে ইউনান প্রদেশ ও চট্টগ্রামের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।