কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়ির আপন চাচাতো-জেঠাতো ভাইবোনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্থানীয় মসজিদের খতিব এবং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
তিনি বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।