সকল মেনু

‘দুই-একবার মিয়ানমার থেকে আসা গুলি আমাদের টহলবোটেও লেগেছে’

প্রতিবেশী দেশ মিয়ানমারের যুদ্ধের প্রভাবে দুই একবার বাংলাদেশের জেলেদের ট্রলার কিংবা টহলবোটেও গুলি লেগেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১২ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে।’

তিনি বলেন, যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, দুই এক বার আমাদের জেলেদের ট্রলার কিংবা আমাদের টহল বোটে গুলি এসেছে লেগেছে। কে গুলি করেছে? সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মিয়ানমার অস্বীকার করেছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে।

এ সময় সেন্ট মার্টিনে পণ্যের সরবরাহে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেছেন মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top