সকল মেনু

বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার নামক স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৩ মে) ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে।

এতে সকাল থেকে কোনো যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি এবং বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, ভারী বৃষ্টিতে পাহাড় ধসের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মাটি সরানোর কাজ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top