স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
এর আগে ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের।
সেখানে ২০১৯ সালের মার্চে তার বাইপাস সার্জারি হয়। এরপর থেকে নিয়মিত তিনি সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।