সকল মেনু

স্বেচ্ছাসেবী কার্যক্রমকে উৎসাহিত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেভ-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনসেবামূলক যে কোনো কাজে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ। মানুষের মনের ভাব বোঝার সঙ্গে সঙ্গে তাদের জন্য আমরা কী করতে চাই, তা বোঝাতে উন্নয়ন যোগাযোগ প্রয়োজন। মানুষের আচরণগত পরিবর্তন আনার জন্য ও সমাজে পরিবর্তন আনার জন্য যোগাযোগ প্রয়োজন।

মন্ত্রী জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে, বিভিন্ন কমিউনিটি রোগের বিস্তার রোধ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে যোগাযোগের সফলতার কথা উল্লেখ করে বলেন, সমাজের বিভিন্ন ট্যাবু, কুসংস্কার ভাঙতে ও সচেতনতা তৈরিতে উন্নয়ন যোগাযোগ ভূমিকা রাখছে।

মন্ত্রী উন্নয়ন যোগাযোগকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে ব্যবহার করার জন্য পেশাজীবীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে কেয়ার-এর কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top