সকল মেনু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

রাজধানীর খিলক্ষেতের মস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহতদের মধ্যে সজীব হোসেনের (৩৫) বাড়ি বংশালের নবাব কাটারা এলাকায়। নিহত রোমানের (৩৫) বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আহত দ্বীন মোহাম্মদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খিলক্ষেত থানার এসআই শহিদুল ইসলাম জানান, একই মোটরসাইকেলে করে বৃহস্পতিবার রাতে তিনজন বাসায় ফিরছিলেন। পথে খিলক্ষেতের ৩০০ ফুট সড়কের মস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রোমান নিহত হন। আহত দু’জনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top