সকল মেনু

সমাবেশ নয়, ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা সভা করবে আওয়ামী লীগ

১০ ডিসেম্বর মানবাধিকার দিবসকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে সমাবেশের কর্মসূচি থাকলেও অনুমতি পায়নি দলটি। এ কারণে সে কর্মসূচি শিল্পকলা একাডেমিতে করতে চায় দলটি।

তবে সমাবেশ নয়, সেদিন ঘরোয়া আলোচনা সভা করবে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা হবে শিল্পকলা একাডেমিতে। সকাল ১০টার ওই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন।

অপরদিকে আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে আদৌ অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top