বৈশ্বিক পরিবারে সবার ভালো থাকার অধিকার নিশ্চিতে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ নভেম্বর) ভার্চুয়াল জি-২০ লিডার্স সামিটে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। বিশ্বনেতারা অচিরেই এই মানবিক সংকটের সমাধান করবে বলে আমরা আশা করি।’
এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রতিবেশীদের সম্পর্ক ভালো হলে উপকার হয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের সুসম্পর্ক যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত ভারত-বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।