ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সই করা এক আদেশে তাদের পদায়ন করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ. বি. এম. মাসুদ হোসেনকে (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) ট্রান্সপোর্ট বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) ও গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) পিওএমের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।