চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংকের পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে ৪টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে বলেও জানায় সংস্থাটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের চিফ ইকোনমিস্ট বানার্ড হ্যাভেন, ইকোনমিস্ট নাজমুস সাদাত এবং যোগাযোগ বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।