ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘ওমর’ । তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি এই নির্মাতা।
হঠাৎ করে তার ফেসবুকে বুধবার (২ আগস্ট) সিনেমাটির পোস্টার প্রকাশ করলেন পরিচালক। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমে রাজ বলেন, ‘আগামী সেপ্টেম্বরে শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখন জানাতে চাইছি না। আজ সিনেমাটির পোস্টার প্রকাশ করলাম।
‘ওমর’ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।
এর আগে সিনেমা তার নিমির্ত প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।