ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিসিং পাউডার ছেটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভি সাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশ নেন এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। তিনি জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ১০টি, অঞ্চল-২ এ ১২টি, অঞ্চল-৩ এ ২৮টি, অঞ্চল-৪ এ ১১টি, অঞ্চল-৫ এ ১৫টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৪টি, অঞ্চল-৮ এ ৫টি, অঞ্চল-৯ এ ৬টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছেটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।
সবমিলিয়ে আজ ৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।