সকল মেনু

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে

বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার (১৫ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান এফ রহমান মঞ্চে উপবিষ্ট ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনার নেতৃত্বেই আমরা সব সমস্যার সমাধান করতে চাই। এ জন্য আমরা ব্যবসায়ীরা আপনাকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই। আমরা চাই, আপনি আবার ক্ষমতায় আসুন এবং জ্বালানি, শিল্পসহ যেসব সমস্যার মুখোমুখি আমরা, সেসব সমস্যার সমাধান করুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top