ব্যবসায়ীদের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ জুলাই) ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান এফ রহমান মঞ্চে উপবিষ্ট ছিলেন।
এ সম্মেলনে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের নানা সমস্যা ও এর সমাধান এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে কথা বলবেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের অন্যতম ভিশন ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করা। সম্মেলনে ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করণীয় বিষয় এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।